লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

মোহামেডানের হয়েই খেলবেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 12:40:46 pm

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমেও মোহামেডানের জার্সিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন। যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের দলেই খেলবেন সাকিব।


শনিবার মোহামেডানের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার। সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন।সেখানে সব গুঞ্জন উড়িয়ে মোহামেডানে খেলার জন্যই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেছেন সাকিব। চুক্তি শেষে সংবাদমাধ্যমের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


ডিপিএলের গত মৌসুমেও সাকিব দলভুক্ত হয়েছিলেন মোহামেডানের। তবে জাতীয় দলের ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাকিব শুরুর দিকে যোগ দিতে পারেননি। পরবর্তীতে সুপার লিগের আগেই মোহামেডান আসর থেকে বিদায় নেওয়ায় আর খেলতে পারেননি সাকিব। যদিও পরবর্তীতে মোহামেডানের অনুমতি নিয়ে সাকিব লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে খেলেছিলেন। 


উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে।