ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল আলমের জানাজা: গার্ড অফ অনার না দেওয়ায় ব্যারিস্টার মনোয়ারের তীব্র ক্ষোভ

মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ, জাসদ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি সৈয়দুল আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত

গতকাল ৩ মার্চ বাদ জুমা বোয়ালখালীর ইমাম নগর নিবাসী বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ, জাসদ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি সৈয়দুল আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নগরীর ও স্থানীয় সরকারি বেসরকারি নানা শ্রেণির পেশায় নানুষ।


জানাজার আগে প্রবীণ মুক্তিযোদ্ধা সৈয়দুল আলমের মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভুমিকা, তাঁর কর্ম জীবনসহ নানাবিধ বিষয় নিয়ে বক্তব্য রাখেন বোয়ালখালীর কমতি সন্তান, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান  ব্যারিস্টার মনোয়ার হোসেন, বোয়ালখালী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুর, পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, কুধুরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আজম শেফু প্রমুখ।


জানাজায় গিয়ে ব্যারিস্টার মনোয়ার বীর মুক্তিযোদ্ধা ছৈয়দুল আলমকে কেন গার্ড অব অওনার দেওয়া হচ্ছে না এ ব্যাপারে স্থানীয় নেতাদের প্রশ্ন করলে জানতে পারেন যে, তিনি মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হন নাই এখনও।


ব্যারিস্টার মনোয়ার বক্তব্য দেওয়ার সময় ছৈয়দুল আলমকে গার্ড অব ওনার না দেওয়ায় এবং স্বাধীনতার ৫১ বছর পর এখনও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না করায়  তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, “আমি ছোটবেলায় দেখেছি তিনি মুক্তি বাহিনীর অস্ত্র নিয়ে চলাফেরা করতেন, আমাদের বাডীতে আমার বাবার সাথে দেখা করতে আসতেন। আমার বাবা তখন মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন দিন রাত, আমার মেজ ভাই কিশোর মুক্তিযোদ্ধা ঐ সময়ে আর এক শহীদ কিশোর মুক্তিযোদ্ধা এখলাসের সাথে রাজাকারদের উপর বোমা ফাটাতে গিয়ে অল্পের জন্য ঐ রাজাকারদের হাত থেকে বেঁচে যান এবং একই দিন এখলাস শহীদ হন। সৈয়দুল আলম বা এঁরা কেউ মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের পেছনে ছোটেননি।কিন্তু তাঁরা কেন ছোটবেন? তাঁদের কাছে কতৃপক্ষ কেন আসেননি ? অথচ ভূঁয়া মুক্তিযোদ্ধারা সম্মান পায়। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া এর চেয়ে দুঃখজনক ও লজ্জাজনক আর কি হতে পারে? বেঁচে থাকতে দুনিয়ায়ও সম্মান পেলেন না, মরার পরেও পেলেন না রাষ্ট্রের পক্ষ থেকে নূন্যতম সম্মান। তাই ক্ষোভে দুঃখে উপস্থিত জনতাকে আমি আহ্বান করি, আসুন আমরাই আজ ওনাকে গার্ড অব ওনার দিই, স্যালুট জানাই”।


তাঁর বক্তব্য শুনে আবেগ আপ্লুত হয়ে উপস্হিত সবাই হাত তুলে স্যালুট দিলে তখন অভূতপূর্ণ এক দৃশ্যের অবতারণা হয়। ব্যারিস্টার মনোয়ার আরো বলেন, "এটা ছিলো ব্যর্থতার প্রতিবাদ আর সম্মান জানানোর স্মার্ট একটি দৃষ্টান্ত। সবাইকে সাথে নিয়ে আমি তাঁর প্রাপ্য সম্মানটুকু দিতে চেষ্টা করেছি ।"


এর পরে বীর মুক্তিযোদ্ধা বোয়ালখালী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সেলিম বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল আলমকে এখনও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না করায় দু:খ প্রকাশ করেন। তবে তিনি সৈয়দুল আলমকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন।

Tag
আরও খবর