লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হয়েছেন ৯ হাজার বাংলাদেশি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 07:09:13 am

২০২১ সালে আট হাজার নয়শ বাংলাদেশি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই সময়ে ইউনিয়নের দেশগুলোতে মোট আট লাখ ২৭ হাজার বিদেশিকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মানুষদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান ২১তম।


ইউরোস্ট্যাট জানায়, বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি ২০২১ সালে ইটালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মোট আট হাজার ৯০০ বাংলাদেশির মধ্যে শতকরা ৫৭ দশমিক চার ভাগ ভূমধ্যসাগর তীরের দেশ ইটালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। 


তাছাড়া দশ দশমিক দুই ভাগ পেয়েছেন স্পেনের নাগরিকত্ব। আট দশমিক আট ভাগ পর্তুগালের এবং আট দশমিক দুই ভাগ ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছেন। বাকিরা ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। 


তালিকায় প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ মরক্কো। উত্তর আফ্রিকার এই দেশটির মোট ৮৬ হাজার ১০০ জন ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া। 


দেশটির মোট ৮৩ হাজার ৫০০ জন ইউরোপীয় ইউনিয়নভূক্ত বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তৃতীয় অবস্থানে রয়েছে বলকান রাষ্ট্র আলবেনিয়া। এই দেশটির মোট ৩২ হাজার ৩০০ জন ২০২১ সালে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।


তালিকায় দশম অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির মোট ১৬ হাজার হাজার ৬০০ জন ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ঠিক তার পরেই, অর্থাৎ ১১তম স্থানে ভারতের অবস্থান। দক্ষিণ এশিয়ার এই দেশটির মোট ১৬ হাজার ২০০ জন ২০২১ সালে জোটভুক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।


ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ইইউর দেশগুলোতে মোট নাগরিকত্ব পাওয়ার বিদেশিদের সংখ্যা তার আগের বছরের তুলনায় অর্থাৎ ২০২০ সালের তুলনায় শতকরা ১৪ ভাগ বেশি। সেই হিসেব অনুসারে, ২০২১ সালে ইইউর দেশগুলোর দেওয়া মোট নাগরিকত্বের সংখ্যা ২০২০ সালে তুলনায় ৯৮ হাজার ৩০০জন বেশি। 


এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলোর নাগরিকত্ব প্রদানের সংখ্যা তুলনামূলক বেড়েছে তার মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন ও অস্ট্রিয়া। তবে সব দেশই যে ২০২১ সালে তার আগের বছরের তুলনায় বেশি সংখ্যক নাগরিকত্ব প্রদান করেছে বিষয়টি এমন নয়। 


কোনো কোনো দেশ ২০২১ সালে তার আগের বছরের চেয়ে কম সংখ্যক বিদেশিকে নাগরিকত্ব প্রদান করেছে। এর মধ্যে রয়েছে ইটালি, পর্তুগাল, গ্রিস, ফিনল্যান্ড ও সাইপ্রাস।

Tag
আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১০৫১ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১০৬৭ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে