বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাফ'র উদ্যোগে ফরাসি সংসদ পরিদর্শন ও এমপি দানিয়েল ওবোনোকে সম্মাননা প্রদান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2023 05:56:44 pm


সলিডারিটি আজি ফ্রান্স (সাফ)'র উদ্যোগে ফরাসি জাতীয় সংসদ পরিদর্শন ও ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি গ্রুপের বিদায়ী প্রেসিডেন্ট ফরাসি এমপি দানিয়েল ওবোনোকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুর ২ টায় সাফ'র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নয়ন এনকে'র নেতৃত্ব একটি দল ফরাসি জাতীয় সংসদের প্রেসিডেন্ট ভবন, গ্যালারি দিফেত, সাল দ্যো গার্লিন, কুখ দ্যু'নখসহ সংসদের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরে বিকাল ৩ টায় এমপি দানিয়েল ওবোনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিরসনে দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করার জন্য দানিয়েল ওবোনোকে ধন্যবাদ জানান সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে। একইসঙ্গে নতুন প্রেসিডেন্টের কাছে পারিবারিক রন্দেভূ সহজিকরণ, থেখদ্য সেজুর আবেদন ও উত্তলনের রন্দেভূ  দ্রুত পাওয়া, অভিবাসীদের অনলাইন জটিলতা, অনিয়মিতদের নিয়মিতকরণ  ও বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি পুনরায় তুলে ধরেন। ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি গ্রুপের নবনিযুক্ত প্রেসিডেন্ট মিকাইল বুলো'র সহযোগী অ্যাস্ট্রিডের কাছে দানিয়েল ওবোনো বাংলাদেশ বিষয়ক কার্যক্রমের তথ্যাদি সম্বলিত ফাইল হস্তান্তর করেন।





পরে বাংলাদেশিদের পাশে থাকার জন্য সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)র পক্ষ থেকে দানিয়েল ওবোনোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাফ'র প্রতিনিধি দলের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সাফ'র সেচ্ছাসেবী ও সমাজকর্মী সোনিয়া জামান, সোহেল আহমেদ, শাহিন আহমদ, কুনঙ্গা, মোস্তাক আহমেদ, বিডি বস'র স্বত্বাধিকারি মোঃ হাছান, অনলাইন নিউজ পোর্টাল তৃতীয় বাঙলা ডটকম'র সম্পাদক এনায়েত হোসেন সোহেল, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল আহমদ, দৈনিক আমাদের সময় পত্রিকার ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাস ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমেদ।




দীর্ঘ ৫ বছর ফ্রান্স-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে নিজের অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্ঠার কথা জানিয়ে এমপি দানিয়েল ওবোনো বলেন, 'বাংলাদেশি প্রবাসীদের নিয়ে কাজ করতে গিয়ে বাংলাদেশের প্রতি আমার আলাদা একটি মায়া তৈরি হয়ে গেছে। তাই দায়িত্বে না থাকলেও বাংলাদেশিদের পাশে থাকবো।'
'বাংলােশিদের সুবিধা-অসুবিধায় দানিয়েল অবনোকে যখনই ডেকেছি, তখনই আমরা তাকে পাশে পেয়েছি' উল্লেখ করে সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, 'বিগত দিনে বাংলাদেশিদের পারিবারিক পুনর্মিলন, আশ্রয়ের আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান ও বাংলাদেশিদের উপর হামলার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার বিষয়াদি পর্যায়ক্রমে তাকে অবগত করি। এরই প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট বিভাগে চিঠি লিখেন। যার ফলে আমরা অনেক সুফল পাই। তিনি আরো বলেন, প্রেসিডেন্টের বাহিরেও আমাদের বিভিন্ন আন্দোলন, উৎসব সবখানে তার উপস্থিতি আমাদেরকে প্রেরণা যুগিয়েছে।' ফরাসি জাতীয় সংসদ পরিদর্শনকালে মুগ্ধতা প্রকাশ করে সাফ'র সেচ্ছাসেবী সোনিয়া জামান বলেন, ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখতে পেরে আমি অভিভূত এবং মুগ্ধ।

Tag
আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২০৪ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২১৯ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে