মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ? বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, দুই ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ২ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার; গ্রেপ্তার ২ পবিপ্রবিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে দুই দফা অভিযান: ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ দিনাজপুরে চেয়ারম্যান প্রার্থীতা‌‌ নির্ধারণে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাদ যোহর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন

বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম।

মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম সিরাজীর সঞ্চালনায় মাহফিলের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ, নাত, গজল ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন আল্লামা শাহ সুলতান আহমাদ নানুপুরী (রহ.)-এর সুযোগ্য নাতি, চট্টগ্রামের জামেয়া আজিজুল উলুম ফটিকছড়ি মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আনাছ সুলতানী নানুপুরী। প্রধান আকর্ষণ হিসেবে তাফসির পেশ করেন ইসলামী সংগীত সম্রাট মরহুম আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর ওস্তাদ হযরত মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন জামেয়া রহমানিয়া জমিরিয়া শিহর মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা ইমরান হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা মো. নুরুল ইসলাম হাসান, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন, মাদ্রাসার সেক্রেটারি ফারুক, সৌদি প্রবাসী শাহ আলম, মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল মন্নান পাটোয়ারী, সদস্য বাবলু, ব্যাংকার জামাল এবং সিনিয়র সহসভাপতি আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলের শেষপর্বে মাদ্রাসার সভাপতি মোহাম্মদ শাহ আলম প্রতিষ্ঠানটির উন্নয়নে ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। এ ছাড়া স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীরা মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন অঙ্কের অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন। এ সময় বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নতি ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় গত ১ নভেম্বর থেকে নূরানী, হিফজ ও কিতাব বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে।

আরও খবর