কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ঝড়ো আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে পিরোজপুরে শোক দিবস পালিত

ঝড়ো আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে কয়েক হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮আগষ্ট) বিকেলে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে জেলা আওয়ামীলীগের আয়োজনে শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় ঝড়ো আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির কারনে পাশ্ববর্তী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা করে জেলা আওয়ামীলীগ। এ সময় শিল্পকলা একাডেমীর ভেতরে ও বাহিরে বৃষ্টিতে ভিজে হাজার-হাজার নেতৃ-কর্মী উপস্থিত হয়ে আলোচনা সভায় অংশ নেয়। 

সভায় সভাপতিত্বে করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের, শ্রমিকলীগের নেতৃবৃন্দ। 

সভায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবে না। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে একটাই উদ্দেশ্য ছিল এদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানো। বঙ্গবন্ধুকে হত্যার কুশিলব ছিলেন জিয়াউর রহমান। সেদিন স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় আনা এনে তাদের হাইকমিশনে চাকরি দেয়া হয়। খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের প্রত্যেকটা পদক্ষেপে সহায়তা করেছেন। যারাই ক্ষমতার অপব্যবহার করেছে তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। ২১বার হত্যার মুখোমুখী হয়েও শেখ হাসিনা আজও দেশের মানুষের কথা ভাবেন। 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনই এগিয়ে যাচ্ছে তখনই চক্রান্তকারীরা যড়যন্ত্র শুরু করেছে। স্বপ্নের পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মান, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট নির্মান সহ দেশকে উন্নয়নে রোল মডেলে পরিনত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোর যড়যন্ত্রকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পিরোজপুর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। এ দেশে আর কোন প্রকার জঙ্গী-সন্ত্রীস এর স্থান দেয়া হবে না। দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। 

Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১ ঘন্টা ৩২ মিনিট আগে