শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

নোয়াখালীতে দুদকের মামলায় ব্যবসায়ীকে ১০ বছর কারাদণ্ড

ব্যবসায়ীকে ১০ বছর কারাদণ্ড







নোয়াখালীতে দুদকের মামলায় ব্যবসায়ীকে ১০ বছর কারাদণ্ড


 সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ওমর ফারুক নামের এক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় তাকে ৮ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।


রোববার (৫ মার্চ) বিকেলে জেলা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। 


দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের জমাদার বাড়ির সিরাজ উল্যার ছেলে।


আদালত সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক লিমিটেড মহিপাল ফেনী শাখার সাবেক ব্যবস্থাপক আবুল কাশেমের সহযোগিতায় মেসার্স নিউ দেশ টেলিকম অ্যান্ড কম্পিউটারের ভূয়া স্বত্ত্বাধিকারীর কাগজপত্র তৈরি করে ব্যবসায়ী ওমর ফারুক। পরে ওই ব্যাংক কর্মকর্তা সহযোগিতায় গত ২০১১ সালের ১০ অক্টোবর সোনালী ব্যাংকের মহিপাল শাখার চলতি হিসাব নং ১৩৮৫ এর মাধ্যমে চার লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। পরে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ফেনী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল কাশেম ও টাকা উত্তোলনকারী ওমর ফারুককে। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য দুদকে হস্তান্তর করা হয়। তদন্ত চলাকালীন সময় আসামি আবুল কাশেম মারা যাওয়ার কারণে ব্যবসায়ী ওমর ফারুকের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মো. তালেবুর রহমান।


দুদকের পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামি ওমর ফারুককে দণ্ডবিধি ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৭ লাখ টাকা অর্থদণ্ড এবং ৪৬৮ ধারায় আরও ৫ বছর এবং ১ লাখ টাকা অর্থদণ্ড করেন। একই সঙ্গে আসামিকে গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও খবর