ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

ইডেন ছাত্রলীগ সভাপতির অডিও ফাঁস ‘এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ছিঁড়া ফেলমু’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2022 04:30:44 pm

সংগৃহীত ছবি

◾ শিক্ষা ডেস্ক


ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের আবাসিক হলের কক্ষ থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও ফাঁস হয়েছে।


অডিওতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতিকে বলতে শোনা যায়, ‘... বেশি চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চারমাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস।’


শুক্রবার (১৯ আগস্ট) একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে যার কথা শোনা যাচ্ছে, তা নিজের বলেও স্বীকার করেছেন তামান্না জেসমিন রিভা। ঘটনাটি ঘটেছে ইডেন কলেজের রাজিয়া হলে।


অডিওতে রিভাকে বলতে শোনা যাচ্ছে, ‘তোরা লিগ্যাল তাতে আমার… গেছে। কোন হেডাম দেখাইতে আসিস তোরা। আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি না, সেটা তোদের বিষয়। কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল?’


এসময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ও তো অসুস্থ বাসায় গেছে?’ জবাবে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি বলেন, ‘২০২ (রুম নম্বর)-এ আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল তাতে আমার কি… গেছে? বল? আমি কি…… তোদের। চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চারমাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস।’


এসময় সুমনা মীর নামে এক মেয়েকেও গালমন্দ করতে শোনা যায় ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতিকে। তিনি বলেন, ‘বুঝিস না, পলিটিক্যাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে, তাতে আমার …. কি? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে? ক্ষমতা আছে ম্যাডামদের?’


ম্যাডামদের ক্ষমতা আছে, আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার? ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই, এ রুম থেকে একটা মেয়েকে বের করার। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে। আগামী এক ঘণ্টার মধ্যে যেই রুমে বলবো, সেই রুমে যাবি। আমার সঙ্গে হ্যাডাম দেখাইতে আসে!’


ইডেন কলেজ প্রশাসনকে চ্যালেঞ্জ করে ছাত্রলীগ নেত্রী রিভাকে আরও বলতে শোনা যায়, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চায়, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না। এটুকু সেন্স থাকা উচিত ছিল। রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নাই।’


অডিও’র বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গণমাধ্যমকে বলেন, ‘মেয়েরা প্রোগ্রামে যায়নি। তাই তাদেরকে একটু বলতে আসছিলাম। তারা প্রোগ্রাম না করায় তাদেরকে রুম থেকে শিফট করার কথা বলছি।’


তিনি বলেন, ‘এখন এ বিষয়টি যদি সাংবাদিকরা নিউজ করে, তাহলে আর কী বলার? হল প্রশাসন তো আর সবাইকে রুম চেঞ্জ করাতে পারবে না। এটা আমার দেখভাল করা রুম। আমি এখানে যেভাবে ভাল হবে, সেভাবে শিফট করাবো। এটা আমার এখতিয়ার।’


এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা বলেন, ‘কথা বললে সমস্যা হবে।’


তবে তারা স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী বলে জানান। ভুক্তভোগী ছাত্রীরা বলেন, আমরা এখানে লিগ্যাল রুমে থাকি। ছাত্রলীগের প্রোগ্রাম না করায় ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি আমাদের বের হয়ে যেতে বলেন। না গেলে দেখে নেওয়ার হুমকিও দেন।


অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে রাজিয়া হলের প্রাধ্যক্ষ বলেন, ‘আমি রেকর্ডটি শুনিনি। তবে হল থেকে কাউকে বের করতে হলে, তা হল কর্তৃপক্ষই দেখবে। কেউ বের করার কথা বলতে পারে না। এরকম কেউ বলে থাকলে হল কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’


ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ‘আমি বিষয়টি জানি না। হলের বিষয়টি হল কর্তৃপক্ষ দেখবে। এখানে অন্য কারও কথা বলার কথা না। তবে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর