শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খানের  উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে  বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা আওয়ামিলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে শিবপুরে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ।


হাজারো সমর্থক ও জনতার অংশগ্রহনে বৃহস্পতিবার (৯মার্চ) বিকেল ৩ ঘটিকায় শিবপুর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় আয়োজন করা হয় এই মিছিল ও সমাবেশ এর। শিবপুর উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সভাপতি ও উপজেলা  পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদ খান এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উপজেলার  হাজার হাজার আওয়ামীলীগ কর্মী, সমর্থক ও সাধারন জনগন অংশগ্রহণ করে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে। 


বেলা ১২ টার পর থেকেই শিবপুর উপজেলা আওয়ামিলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের মিছিল নিয়ে জমায়েত থাকে। শুধু আওয়ামীলীগ নয় সাধারন জনগন সহ অংশগ্রহণ করে এই মিছিল ও সমাবেশে। বিকেল ৩ টায় মিছিলটি উপজেলা সদর থেকে শুরু করে সরক প্রদক্ষিন করে। পরে শিবপুর বাস স্ট্যান্ড এর যাত্রী ছাউনি তে সমাবেশ করা হয়।


সমাবেশে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামিলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন। শিবপুর উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল তার বক্তব্যে  বলেন, " শিবপুর উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান শিবপুরের জননন্দিত নেতা। তার উপর বর্বরোচিত হামলার বিচার চাই। হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে আজকে আমাদের এই শান্তিপূর্ণ আয়োজন"।


এছাড়াও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আফম মাহবুবুর হাসান মাহবুব তার বক্তব্যে বলেন", শিবপুর উপজেলার জননন্দিত চেয়ারম্যান হারুনুর রশীদ খানের উপর বর্বরোচিত হামলায় যারা জড়িত এদের জন নেত্রী শেখ হাসিনা ছাড় দিবেন না। শিবপুরের মাটিতেই ওদের বিচার হবে ইনশাআল্লাহ"।


এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়ির ড্রইংরুমে দুর্বৃত্তের গুলিতে মারাত্মক ভাবে আহত হন শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হারুনুর রশীদ খান। শিবপুর উপজেলার তৃণমূল পর্যায়ে একজন জনপ্রিয় ব্যাক্তিত্ব হারুনুর রশীদ খান।

আরও খবর