জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের গডফাদারসহ আটক ৪


আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের গডফাদার মোঃ নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাতসহ চোর সিন্ডিকেটের ০৪জন আসামীকে গ্রেফতার এবং চোরাইকৃত ০২টি গরু, ০১টি পিকআপ ও ০২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। 


শুক্রবার (১০ ফেব্রুয়ারী ) কিছুদিন ধরে কোম্পানীগঞ্জ থানা এলাকায় বেশ কিছু গরু চুরি হয়। উক্ত চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর সিন্ডিকেটকে সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশী তৎপরতা জোরদার করতঃ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০১, তাং-০১/১০/২০২২ইং, ধারা-৪৫৭/৩৮০/৪১১পেনাল কোড এর চুরি যাওয়া ০৪টি গরু উদ্ধারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া চরপার্বতী ইউপির কে.টি.এম.হাট হইতে আসামী আব্দুল মোতালেব লিটন (৩০) কে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায় যে, তাহার সঙ্গীয় আসামী মোঃ নিজাম উদ্দিন (৪৫),  মোঃ সেলিম (৪৩)  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই আল -আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সেকে নিয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহায়তায় আসামী মোঃ নিজাম উদ্দিন এবং মোঃ সেলিম'দ্বয়কে আটক করে এবং তাহাদের হেফাজতে থাকা ০১টি হলুদ রংয়ের পিক-আপ গাড়ী, একটি তালা কাটার যন্ত্র, ০২টি রাবার ম্যাট উদ্ধার করা হয়। মোঃ নিজাম উদ্দিন এবং মোঃ সেলিম'দ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহারা জানান যে, তাহার সূত্রোক্ত মামলার চোরাইকৃত ০৪টি গরুর মধ্যে ০২টি গরু ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় মোঃ নূর আলম (৪৫) কে ০২টি চোরাইকৃত গরুসহ গ্রেফতার করা হয়। 


ইতিপূর্বে সূত্রোক্ত মামলার ঘটনার সাথে জড়িত আসামী খোকন (৩৫) কে ০১টি নীল রংয়ের পিকআপ গাড়ী, ০১টি তালা কাটার যন্ত্র, ০২টি মোটর সাইকেল, ০৩টি রাবার ম্যাট এবং চোরাইকৃত গরু বিক্রির নগদ ১,৪০,০০০/- টাকা উদ্ধার করা হয়। 


নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল পিপিএম বার জানান উক্ত আসামীদেরকে যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর