শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নরসিংদীর পলাশে ভিত্তি প্রস্তর স্থাপন হল ১০ শয্যা বিশিষ্ট হাসিনা হাকিম মা ও শিশু কল্যান কেন্দ্রের

নরসিংদী জেলার পলাশ উপজেলায় ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় হাসিনা হাকিম মা ও শিশু কল্যান কেন্দ্রের। শুক্রবার (১০ মার্চ) পলাশ উপজেলার বারারচর গ্রামে এই কল্যান কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মা ও শিশুর জন্য সাস্থ,চিকিৎসা ও অন্যান্য সেবা দেয়া হবে এই কল্যান কেন্দ্রে।


উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন পলাশ উপজেলার কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল  স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সাংসদ  আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ হোসেন । 


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মোজাহিদ তুষার,  উপজেলা শিক্ষা অফিসার, ইঞ্জিনিয়ার সহ আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও এলাকাবাসী। সকলের উপস্থিতিতে পবিত্র কোরআন তিলাওয়াতের স্থাপন করা হয় মা ও শিশু কল্যান কেন্দ্রের ভিত্তি প্রস্তর। 


উক্ত অনুষ্ঠানে পলাশের সাংসদ  আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ তার বক্তব্যে বলেন," আপনারা যেখানেই থাকেন, আপনাদের মৌলিক অধিকার রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনার বিকল্প নাই।প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সরকারকে তাই বার বার নির্বাচিত করতে হবে"।


জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান তার বক্তব্যে বলেন" আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, যে না থাকলে বাংলাদেশ স্বাধীন হতনা। স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ কে, ৭৫ এ নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও যারা দেশের জন্য এখন পর্যন্ত নিজের জীবন দিয়েছেন সবাইকে"।


নরসিংদীর পলাশের বারারচর এলাকায় হাসিনা হাকিম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মান হলে পলাশের মা ও শিশুদের জন্য এক কল্যানকর প্রতিষ্ঠান হবে এটি। আজ এর ভিত্তি প্রস্তর স্থাপন হওয়াতে সাধারণ জনতা সাধুবাদ জানিয়েছে।

Tag
আরও খবর