শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৫

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2023 03:03:14 pm

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গনকবাড়িতে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠানটির নির্মাণাধীন নতুন ভবনের ১০ তলায় এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস জানায়, ১০ তলা ভবনটির ছাদ ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ করা হয়েছিল। সেখানে বেঁধে রাখা রডের কাঠামোটি ধসে পড়ে ১৫ শ্রমিক আহত হয়েছেন।


সাভারের ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘আহতদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মেডিকেলে পাঠানো হয়েছে। অনেকেই মাথায় ও শরীরে আঘাত পেয়েছেন।’


পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান সূত্র জানায়, সাইক্লোর্টন স্থাপনা প্রকল্পের আওতায় ১০ তলা ভবনটির ছাদের ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ করা হয়। সেখানেই অডিটোরিয়ামের অংশটি একটু উঁচু ছিল। সেখানে ঢালাই করার সময় সেটি ধসে পড়ে।


পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, ‘ছাদ ধসের বিষয়টি জানতে পেরেছি। বিস্তারিত জানতে সেখানে যাচ্ছি। মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হচ্ছিল।’

আরও খবর