কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ঈশ্বরগঞ্জে ডিলারের বিরুদ্ধে চাল ওজনে কম দেয়ার অভিযোগ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিদরিদ্রের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। শনিবার উপজেলা সরিষা ইউনিয়নের নাপিতের বাজারের ডিলার আব্দুল হেলিমের দোকানে সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারি নিয়মে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে চাল না বিতরণে নির্দেশ থাকা সত্বেও তার অনুপস্থিতিতে দেয়া হচ্ছে চাল। এসময় দেখা যায় ৩০ কেজির স্থলে দেয়া হচ্ছে ২৬ থেকে ২৭ কেজি। 

সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের ২২৬ নং কার্ডধারী আবু তালেব জানান, গত মাসেও তাকে চাল দেয়া হয়নি এ মাসে ৩০ কেজির স্থলে ২৭ কেজি চাল দেয়া হয়। এছাড়াও ১৬১নং কার্ডধারী আব্দুল মোতালেব ২৬ কেজি ও চাপিলাকান্দা গ্রামের ১৮৬ নং কার্ডদারী হালিমা খাতুন ২৮ কেজি চাল পেয়েছেন বলে জানান। পরে ওই তিনজনের চাল ডিলারের ডিজিটাল মিটারে ওজন করে তার সত্যতা পাওয়া যায়।

ডিলার অসুস্থ্য থাকায় চাল বিতরণ করছেন তার পুত্র শাহজানান, তিনি জানান, প্রতিজনকে ১কেজি করে কম দেয়া হয়েছে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ৫০ কেজির বস্তায়ই চাল কম থাকে। তাই কম দেয়া হচ্ছে। এসময় ট্যাগ অফিসারকে খোঁজে পাওয়া যায়নি। ট্যাগ অফিসার সম্পর্কে জানতে চাইলে বলেন, তার অনুমতি নিয়েই চাল বিতরণ করা হচ্ছে। 

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক জায়নাল আবেদিন জানান, চাল বিতরণের সময় অবশ্যই ট্যাগ অফিসার উপস্থিত থাকবে। চাল কম দেয়ার বিষয়টি ইউএনও স্যারের কাছ থেকে জানতে পেয়ে প্রাথমিক তদন্তে এর সত্যতা মিলেছে।  ওজনে কম দেয়া হয়ে থাকলে যাথাযথ ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর

deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে