মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সড়ক অবরোধ করে কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস কর্মীদের অবস্থান কর্মসূচি



বেকার করো নিরসন দেশের হবে উন্নয়ন, অপেক্ষার সময় শেষ জেগে উঠো বাংলাদেশ” এই শ্লোগানে কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে শতশত ন্যাশনাল সার্ভিস কর্মী সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা।



রোববার (১২ মার্চ) সকাল ৯টায় কুড়িগ্রামের শাপলা চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। 



কর্মসূচিতে বক্তব্য রাখেন,বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিক হাসান রাজা, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কুড়িগ্রাম জেলার সভাপতি কে এম রমজান আলী, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলার সভাপতি আতাউর রহমান রাজু, ফুলবাড়ী উপজেলার জাহাঙ্গীর আলম, উলিপুর উপজেলার সাধারণ সম্পাদক মুরাদ খন্দকার, রাজীবপুর উপজেলার সভাপতি আব্দুল্লাহ, কুড়িগ্রাম পৌরসভার সভাপতি সহ কুড়িগ্রাম জেলার প্রতিটি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।



বক্তারা অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের মধ্যে কুড়িগ্রামের বেকার সমস্যা নিরসনে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের ঘোষণা না দিলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।



খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও বরগুনায় পাইলট প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পে ১৮ থেকে ৩৫ বছরের শিক্ষিত যুবক-যুবতীদের দুই বছরের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে সরকার। দেশের ১০ জেলার ১১ উপজেলায় এ প্রকল্পের কাজ চলমান ছিলো। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় প্রায় ৩ হাজার কর্মী ছিল বলে জানা গেছে। 



সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা জানান, ন্যাশনাল সার্ভিস কর্মীরা চাকরি স্থায়ী করার দাবিতে ২০১২ সাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দাবি পূরণে ২০১১ সালে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ গঠন করা হয়। 


আজ কুড়িগ্রামে শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের ৩২ জেলা, ১৩০ উপজেলা এবং ১ হাজার ২০ ইউনিয়নে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের শাখা কমিটি করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে উপজেলা,জেলা,বিভাগ এবং রাজধানীতে তিন শতাধিক কর্মসূচি, যেমন- মানববন্ধন, অবস্থান কর্মসূচি, অনশন, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। 



তিনি আরও জানান, আজকে আমরা এই ন্যাশনাল সার্ভিস (পাইলট) প্রোগ্রাম এর দুইটি কর্মসূচি হাতে নিয়েছি,ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণ ও সরাসরি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করণ না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুর আরীফ মহোদয়ের সঙ্গে কথা হয়েছে  যেখানে জানানো দরকার, সেখানে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। 








আরও খবর