মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

সাবেক এমপি এম নাসের রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের ওপর শনিবার দুপুরে যুবলীগ-ছাত্রলীগের অর্তকিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীমঙ্গল উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কলেজ সড়ক থেকে বের করে শহরের গুহ রোড-ভানুগাছ রোড প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন-জেলা যুবদলের সহ-সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  নিয়ামুল হক তরফদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি  আতিকুর রহমান মারুফ, সহ-সভাপতি মকবুল হোসেন রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক  ইমরান খান, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন-শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুক আহমেদ, যুবদল নেতা ভুট্টু আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান নওশাদ, সৈয়দ মোরশেদ সালেহীন নাবিল, পৌর যুবদলের সদস্য কুতুব আহমেদ ফাহিম, উপজেলা ছাত্রদল নেতা ইমরান খান ও শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিমসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা যুবলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চাল, ডাল, তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং ভোটাধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার হরণকারী অবৈধ ফ্যাসিষ্ট সরকারের সাধারণ মানুষের প্রতিবাদের মিছিল যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ঠিক তখনই নিজেদের গদি রক্ষার জন্য সর্বশেষ অপচেষ্ঠার পথ খুঁজে নিয়ে মানবন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসুচিতে বাধা দান ও হামলা মামলা করছে।  

তারা বলেন-গত শনিবার দুপুরে মৌলভীবাজারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসুচীর শুরুর প্রাক্কালে কর্তৃত্ববাদী এই বাকশালী সরকারের পেটোয়াবাহিনী ছাত্রলীগ-যুবলীগের দেশীয় অস্ত্রশস্ত্র লাটিসোটা হাতে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি এম নাসের রহমানের ওপর হামলা চালায়। যাহা মৌলভীবাজার জেলাবাসীকে আহত করেছে। এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ অসংখ্য নেতাকর্মীদের স্টেপিং করে গুরুতর আহত করে রাজপথে রক্ত ঝরিয়েছে। বক্তারা অবিলম্বে এই কাপুরুষিত নগ্ন হামলার সাথে জড়িত আওয়ামীসন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag
আরও খবর