বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

বঙ্গবন্ধুর খুনিদের ফেরানোর অনুরোধ কেউ রাখছে না : আইনমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2022 04:51:49 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা যেসব দেশে লুকিয়ে আছে, তাদের ফিরিয়ে দিতে অনুরোধ জানালেও সেসব দেশের সাড়া পাওয়ার যাচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শোকের মাস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। 


তিনি বলেন, ‘পলাতকদের প্রতিশোধ নেওয়ার জন্য চাওয়া হয়নি, বরং আইনের মুখোমুখি এবং আইনের শাসন নিশ্চিত করতে চাওয়া হয়েছিল। কিন্তু কোনো দেশ সেই অনুরোধ রক্ষা করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার এবং আত্মীয়স্বজনসহ হত্যাকা- শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বর্বর এবং মানবতাবিরোধী জঘন্য অপরাধ।’


আনিসুল হক আরও বলেন, ‘১৯৭৫ সালের আগস্টে বঙ্গবন্ধুকে খুন করার পর অপরাধীরা বিভিন্ন দেশে পালিয়ে যান। এরপর দীর্ঘ ২১ বছর রক্তের উত্তরাধিকার কেউ ক্ষমতায় না থাকায় বঙ্গবন্ধুর খুনিদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি।’ ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার গঠন করে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করলে জাতির পিতার হত্যাকা-ের বিচারের পথ খোলে। আদালতের রায়ে দ-িত ছয়জনের মুত্যুদ- ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে জানান আইনমন্ত্রী।


তিনি বলেন ‘যেসব দেশে বঙ্গবন্ধু খুনের অভিযুক্তরা পালিয়ে আছেন, সেসব দেশকে আমরা তাদের বিচারের মুখোমুখি করে আইনের শাসন কায়েম করার সুযোগ চেয়ে তাদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ করি। পৃথিবীর এত বড় মানবতাবিরোধী জঘন্য হত্যাকা- সংঘটিত হলো অথচ অভিযুক্তদের বিচারের আওতায় এনে আইনের শাসন কায়েমে সহযোগিতা করছে না। আমরা এখনও খুনিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। উপস্থিত ছিলেন জার্মানি, রাশিয়া, সৌদি আরব, পাকিস্তান ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত। 


আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে