চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

‘শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে এগিয়েছে দেশ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 02:52:03 pm

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে এগিয়েছে বাংলাদেশ। এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে উদ্যমী হতে হবে।’


সোমবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আপনারা গত ১৪ বছরের খতিয়ানে দেখতে পাবেন, আমরা এ সময়কালে প্রত্যেকটি খেলা, সেটি ফুটবল বলুন, ক্রিকেট বলুন, কাবাডি বলুন, সবক্ষেত্রেই সাফল্য পেয়ে চলেছি। গত বছরও এ টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’


তিনি বলেন, ‘কাবাডি খেলা এশিয়া কাপে অন্তর্ভুক্ত হবে এটি ১০ থেকে ১৫ বছর আগে কেউ ভাবেনি। আমাদের সরকার খেলাধুলার ওপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা ভালোবাসেন, নিজে একজন উৎসাহী দর্শকের মতো খেলা দেখেন এবং আমাদের খেলায়াড়রা যখন কোনো সাফল্য দেখায় দেশের মানুষের সঙ্গে বঙ্গবন্ধুকন্যা খুশি হন।’


হাছান মাহমুদ বলেন, ‘আমাদের আবহমান গ্রাম বাংলার একটি খেলাকে আন্তর্জাতিক করতে পেরেছেন, এ জন্য কাবাডির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং কাবাডি ফেডারেশনের অতীত ও বর্তমান কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সমসাময়িক সময়ে এটিই সবচেয়ে বড় আয়োজন, কারণ সার্ক টুর্নামেন্টে এত দেশ অংশ নেয় না। তিনি বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধনের পর পুলিশ ও কাবাডি ফেডারেশনের সম্মিলিত দলের শৈল্পিক কসরত প্রদর্শন শেষে গ্রুপ এ'র বাংলাদেশ-পোল্যান্ড উদ্বোধনী ম্যাচ শুরু হয়।


অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা কামাল এবং বিশিষ্ট ক্রীড়াবিদরা এতে যোগ দেন।


বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টের এটি তৃতীয় আয়োজন। ২০২১ সালে ৫টি দেশ ও ২০২২ সালে ৮টির পর এবার ১২টি দেশ দু’টি গ্রুপে খেলায় অংশ নিচ্ছে। গ্রুপ এ'তে বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড এবং গ্রুপ বি'তে রয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

আরও খবর