জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

স্কলারশিপে ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, সঙ্গে থাকছে ১১ লাখ টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2023 03:34:29 am

সংগৃহীত ছবি


২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের পড়ার সুযোগ দিচ্ছে ফ্রান্সের প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ‘ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রাম আইডিইএক্স’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় আগামী ১০ মে।


১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তবে একাডেমিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে পরবর্তী বছরের বৃত্তি নির্ধারণ করা হবে। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন।


ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয় একটি ফরাসি গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 


◾ সুযোগ-সুবিধাসমূহ

* শিক্ষার্থীদের বছরে ১০ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।

* ভ্রমণ এবং ভিসা খরচের জন্য ১ হাজার ইউরো প্রদান করা হবে।


◾ আবেদনের যোগ্যতা

* বয়স অনূর্ধ্ব ৩০ হতে হবে।

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

* ফরাসী মাটিতে এক বছরেরও কম সময়ের জন্য বসবাসকারী বিদেশী শিক্ষার্থী।

* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।


◾ প্রয়োজনীয় নথি

* পাসপোর্ট কপি।

* জন্মনিবন্ধন সার্টিফিকেট কপি।

* পাসপোর্ট সাইজ ছবি। 

* পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরম।

* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট।

* এসএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।

* এইচএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।

* স্নাতকের ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।


◾ স্থায়ী বসবাসের সুযোগ

আপনি একটানা পাঁচ বছর বৈধভাবে থাকার পর স্থায়ী বসবাসের (পিআর) জন্য আবেদন করতে পারবেন। অবশ্য এ ক্ষেত্রে আরও কিছু শর্ত রয়েছে। 


◾ আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে http://www.universite-paris-saclay.fr/en/admission/bourses-et-aides-financieres/international-masters-scholarships-program-idex

আরও খবর