মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শ্রীমঙ্গলে এম এস বি ইসলামিক সেন্টারের বার্ষিক পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত এম এস বি ইসলামিক সেন্টারের উদ্যোগে অভিভাবক সমাবেশ, পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৩ বুধবার (১৫ মার্চ) দুপুরে এমএসবি সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।


এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গলের ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন(জহর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশবাংলার স্পেশাল রিপোর্টার লেখক-কলামিস্ট ইসমাইল মাহমুদ,

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক লেখক-কলামিস্ট মুফতি মোঃ এহসানুল হক, সিলেটের কুইন্স টাওয়ার প্রাইভেট লিমিটেড এর ম্যানেজার মোঃ গিয়াস উদ্দিন  আখাউড়া ও ব্রাক্ষণবাড়িয়া মা মেডিসিন এর সিইও মোঃ জাকির হোসেন, বাইতুল ফালাহ মসজিদ কমিটির সভাপতি শামছুল ইসলাম, শেখ মোঃ শাহিন আলম এবং কাকিয়া ছড়া চা বাগান মসজিদের ইমাম মাওলানা নোমান আহমদ।


শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শাহ আলম, হাফেজ মাওলানা ইমরান আহমদ এবং হাফেজ আব্দুল হাকিম।


পুরস্কার বিতরণ শেষে এম এস বি ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং এম এস বি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামছুর রহমান শাহনুর চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


অনুষ্ঠানে অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এমএসবি ইসলামিক সেন্টারের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দকে এম এসবি ইসলামিক সেন্টারের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপালসহ সহকারী শিক্ষকরা এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারকসহ শিক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।


প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠালাভ করে এলাকায় দ্বীন শিক্ষার আলো বিস্তারে বিশাল ভূমিকা রেখে চলেছে।

আরও খবর