অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত নারী

নরসিংদীর পলাশের ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৯) এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনে মাঝামাঝি স্থানে মুসাবিন হাকীম এর সামনে  রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসাইন বাবুল জানান, সকালে রেললাইনের অদূরেই হাটতেছিলাম। তখন দেখি মুসাবিন হাকীম কলেজের সামনেই রেললাইনে  সময় পিছন থেকে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে এক নারী। পরে স্থানীয় জনতা ভীড় করে দেখতে। তবে কেউ নিহত নারীকে চিনতে পারেনি।


রেলওয়ে পুলিশ ও রেলওয়ে কর্মকর্তারা জানায়,  সকালে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইনে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ওই নারী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতাল করা হয়েছে। তবে এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও খবর