শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 05:28:30 pm

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহেইলান। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত “বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এবং সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের দুটি শুভেচ্ছা পত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।


রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছাপত্রে দু’দেশের সরকার ও জনগণের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়েছে।


রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে। স¤প্রতি সৌদি বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, এ সফর দু’দেশের পারস্পরিক বিভিন্নমুখী দ্বিপাক্ষিক সংযুক্তির ক্ষেত্রে অভিনব সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি হামিদ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা করেন, এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সৌদি আরব রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।


সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, প্রায় ২.৮ মিলিয়ন প্রবাসী বাংলাদেশী সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আছেন। তিনি বলেন, তারা বেশ পরিশ্রমী, দক্ষ এবং আন্তরিক। এরা সৌদি আরব উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। 


রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

আরও খবর