শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ : ডা.শাহাদাত


চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে রোজার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। যথাযথভাবে বাজার মনিটরিং না হওয়ার কারণে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেশি মুনাফার লোভে আজ প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি করেছে। সাধারণ জনগণের দুর্ভোগের শেষ নেই।’

তিনি বলেন, ‘সরকার ও সরকারদলীয় লোকজন দুর্নীতি ও লুটপাটে দেশের বেহাল অবস্থা। একদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি অন্যদিকে সরকারের মামলা, হামলা, জুলুম-নির্যাতনের শেষ নেই। আইনজীবীরাও এই সরকারের মামলা থেকে রেহাই পাচ্ছে না। সুপ্রিমকোর্ট বার নির্বাচনেও এই সরকার আরেকটি ইতিহাস সৃষ্টি করেছে। দুইদিনের ভোট একদিনেই ব্যালট বক্স ভর্তি করেছে।’

সোমবার (২০ মার্চ) বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে সিএনজি চালক দলের ১৫টি থানার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মহানগর সিএনজি চালক দলকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। প্রতিটি থানায় থানায় কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।

চট্টগ্রাম মহানগর সিএনজি চালক দলের সভাপতি নুর মিয়া মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর চালক দল নেতা মো. রাকিব, মো. নুরনবী, মো. কবির, মো. খোকন, মো. বেলাল, মো. মহসিন প্রমুখ।

আরও খবর





6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে