শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বিমানের ইমেইল সার্ভার হ্যাকড, মোটা অংকের টাকা দাবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2023 01:25:58 pm

© সংগৃহীত ছবি



রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইমেইল সার্ভার হ্যাকড হয়ে হয়েছে। পাঁচ দিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করতে পারেনি বিমান কর্তৃপক্ষ।


বিমান সূত্র জানায়, গত ৫ দিন আগে র‍্যানসমওয়্যারের (এক ধরনের ভাইরাস) মাধ্যমে বিমানের ইমেইল সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এরপর সেই সার্ভার ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে তারা। 


এর জন্য ১০ দিন সময় বেঁধে দিয়েছে হ্যাকাররা। না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে তারা।


বিমান সূত্র আরও জানায়, গত শুক্রবার বিমানের ইমেইল সার্ভার র‌্যানসমওয়্যারে আক্রান্ত হয়। র‌্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।


গত শুক্রবার থেকে বিমানের নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। ইমেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।


এসব বিষয় নিয়ে বুধবার সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন।


হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কিনা- প্রতিমন্ত্রীর কাছে সেটি জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।


এদিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে হ্যাকাররা। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।

আরও খবর