অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সারিয়াকান্দিতে জমি নিয়ে বিবাদ, মহিলা সহ আহত ৬

বগুড়ার সারিয়াকান্দিতে আমতলী গ্রামে জমি নিয়ে ঝগড়া বিবাদের একপর্যায়ে মারপিটে মহিলা সহ ৬ জন আহত হয়েছেন। আহতরা সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ওই গ্রামের তোতা মন্ডলের ৬ শতংশ জমি আছে বাড়ির পার্শ্বে। জমিটির মালিকানা দাবী করে একই গ্রামের মোঃ কামরুজ্জামান জেট এর জামাই মোঃ সজিব মিয়া আদালতে ৬ মাস পূর্বে একটি মামলা করেন। গতকাল শুক্রবার ওই মামলা নিয়ে বাড়ীতে মোঃ মামুনুর রশীদ বাবুর ঝগড়াঝাটি হয় তার মা গোলেবানু (৬০) এর সাথে। এক পর্যায়ে গোলেবানুর জামাই মোঃ কামরুজ্জামান জেট ও নাতী জামাই মোঃ সজিব মিয়া খবর পেয়ে বাড়ীতে ছুটে আসেন এবং তারাও ঝগড়াঝাটি দেখতে পায়। এ সময় অতর্কিতভাবে জামাই মোঃ কামরুজ্জামান জেট ও নাতী জামাই সজিব মিয়ার মারপিটে মামুনুর রশীদ বাবু মন্ডল (৪৫) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৪০), আব্দুল মালেক টিক্কা (৪৫), মুক্তার হোসেন (২৫), সিহাব (১৮) ও মানিক (২০) আহত হন। আহতরা প্রথমে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মাথায় আঘাতপ্রাপ্ত সিহাব ও মানিকের অবস্থা গুরুতর হওয়া তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমার এ ব্যাপারে আগে আহতদের চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছি, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এসআই মাহাবুব হাসানকে বলা হয়েছে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ১৯ মিনিট আগে