মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বায়ুদূষণের শীর্ষস্থান ধরে রেখেছে থাইল্যান্ড, ঢাকারও অবনতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 06:14:44 am

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ ঢাকার বাতাসের মান গতকালের চেয়ে খারাপ হয়েছে। আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৫৫, অবস্থান ষষ্ঠ। এর আগে গতকাল (রোববার) স্কোর ছিল ১৩১, তার আগের দিন স্কোর ছিল ১৪৩।


অন্যদিকে আজ (সোমবার) বাংলাদেশ সময় সকালে ১৯৬ স্কোর নিয়ে খারাপ বায়ুর তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এর আগের দুই দিনও শীর্ষে ছিল শহরটি।


সোমবার সকাল ৯টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।


তালিকায় দেখা গেছে, চিয়াং মাইয়ের পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর, চীনের উহান এবং সৌদি আরবের রিয়াদ। এরপর রয়েছে ঢাকা।


আজ ঢাকার চাইতে ভালো বায়ু রয়েছে ইরাকের বাগদাদ, মিয়ানমারের ইয়াঙ্গুন এবং চীনের শেনইয়াং শহরে।


আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।


এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।


তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি।

আরও খবর