সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

প্রাথমিকের নতুন শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-03-2023 06:06:15 am

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ১০ দিনের ইনডাকশন প্রশিক্ষণ আজ (বুধবার) থেকে শুরু। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষকরা ৫ হাজার টাকা সম্মানী পাবেন। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। দেশব্যাপী এ প্রশিক্ষণে ব্যয় হবে ৩১ কোটি ৮৫ লাখ টাকার বেশি। 


গত সোমবার (২৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুর রহমান বিল্লাহ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় ২০২২-২৩ অর্থবছরে ২৯১টি উপজেলা/থানা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হবে। মোট ৪৩৪টি ব্যাচে ইনডাকশন প্রশিক্ষণে মোট হবে ব্যয় হবে ৩১ কোটি ৮৫ লাখ ৩ হাজার টাকা।


এ প্রশিক্ষণের সময়কাল ১০ দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে প্রশিক্ষণ শুরু হয়ে বিরতিহীনভাবে (জাতীয় দিবস ও সরকারি ছুটির দিন ছাড়া) চলবে। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী সংখ্যা হবে সর্বনিম্ন ২০ জন এবং সর্বোচ্চ ২৫ জন। একই উপজেলা থেকে শিক্ষক পাওয়া না গেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে একই জেলার অন্য উপজেলা থেকে শিক্ষক ডেপুটেশন দেয়া যাবে। তাছাড়া ২০১৮ সালে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত কোনো শিক্ষক ডিপিএড ও ইনডাকশন প্রশিক্ষণ গ্রহণ না করে থাকলে তাদেরকে এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা যাবে।


জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ব্যাচ ও অংশগ্রহণকারীদের সংখ্যা নির্ধারণ করা হবে। সে অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষকরা এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হবেন না। প্রশিক্ষণ ম্যানুয়াল অনুসারে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে।


ইউআরসি-টিআরসি ইন্সট্রাক্টররা প্রশিক্ষণ শুরুর আগেই প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নির্ধারিত দিনে সরবরাহ করবেন। উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী ব্যাচের অংশগ্রহণকারীদের ডেপুটেশন দেবেন। উপজেলা শিক্ষা অফিসার শিক্ষকের নাম, পদবী ও অন্যান্য তথ্য পিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি করে কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষককে ইনডাকশন প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দেবেন। পিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি করা ছাড়া প্রশিক্ষণে মনোনয়ন দেয়া যাবে না।

আরও খবর