অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

আ’লীগ ক্ষমতায় আসলে কৃষকের ভাগ্যের উন্নয়ন হয়- কৃষি মন্ত্রী


কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আওয়ামীলীগী যখন ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয় কৃষকের উন্নয়ন হয়। কৃষকের ভাগ্যের চাকা ঘুরে। কৃষকের জন্য এ সরকারের সময় ৯০ টাকার সার ২৫ টাকা, আমি মন্ত্রী হয়ে ২৫ টাকা ডিএপি সার ১৬ টাকা করেছি। সারের এক টাকাও বাড়ানো হয়নি। গত বছর সরকার ৮ হাজার কোটি টাকার ক্ষেত্রে ২৮ হাজার কোটি টাকা সারে ভর্তুকি দিয়েছি।


তিনি বলেন, আজকে দেশে কে অনিশ্চিতার দিকে ঠেলে দিতে চাচ্ছে। দেশে একটি বড় রাজনৈনিক দল তারা নির্বাচনে আসতে চায় না । তারা তত্বাবধায়ক সরকার চায়। এ দেশের আর তত্বাবধায়ক সরকার আসবে না।


তিনি বলেন, পৃথিবীর কোথাও তত্বাবধায়ক সরকার নেই। ইলেকশন করবে নির্বাচন কমিশন। তাদের দায়িত্ব তারা পালন করবে। ২ এপ্রিল রবিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মধুপুর অডিটোরিয়ামে ঋণ বিতরণ অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ। 


পরে মধুপুর গড় এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হিসেবে এবি ব্যাংক স্বল্প সুদে ১ হাজার ৫'শ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মধুপুরে ১২’শ ও ধনবাড়ি উপজেলার ৩’শ জন কৃষকদের মাঝে এ স্বল্প সুদে এ কৃষি ঋণ বিতরণ করা হবে। অনুষ্ঠানে এবি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



আরও খবর