জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

দেশকে পুরোপুরি কারাগার বানিয়েছে সরকার: মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 01:35:43 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভয়ংকর দুঃশাসন কায়েম করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের এখন টিকে থাকার একমাত্র উপায় হলো বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতা কর্মীদের ওপর হামলা ও পাইকারি হারে তাদের গ্রেপ্তার। বর্তমান শাসকগোষ্ঠী নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধী দলীয় নেতা–কর্মীদের আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত করে ভয়ংকর দুঃশাসন কায়েম রেখেছে। দেশকে এখন পুরোপুরি বৃহত্তর কারাগার বানানো হয়েছে।


দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার তিনি এ কথা বলেন।


ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের ওপর সরকারদলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হামলা, গ্রেপ্তার ও নির্যাতন নিপীড়ন চালানোর উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে ধ্বংস করে প্রতিবাদী আওয়াজকে নিস্তব্ধ করা, যাতে অপশাসন দীর্ঘায়িত হয়।’ 


বিএনপি বলছে, মঙ্গলবার এবং বুধবার টাঙ্গাইল, জামালপুরের মাদারগঞ্জ, নোয়াখালী জেলার সেনবাগ ও সদর উপজেলা, খাগড়াছড়ি জেলার দীঘিনালা ও মানিকছড়ি উপজেলায় নেতা-কর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারদলীয় সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা করেছে। অনেককে গুরুতর আহত করেছে। যা গভীর উদ্বেগের। 


বিএনপি মহাসচিব বলেন, টাঙ্গাইলে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত যুবদলের ইউনিয়ন নেতা ইসমাইল হোসেন ও মোহাম্মদ মামুন টাঙ্গাইল সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছে। আরও আহত হয়েছে সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি মুমিনুল হক নিকসন, যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পহেলী, ছাত্রদলের সাবেক সভাপতি সালে মোহাম্মদ ইথেন, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ ১৫ থেকে ২০ জন। 


মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মনজুর কাদের বাবুল খাঁন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল গফুরসহ ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করেছে। 


মির্জা ফখরুল বলেন, এসব ভয়াবহ কর্মকাণ্ড বর্তমান সরকারের চলমান দুঃশাসনের খণ্ডচিত্র মাত্র। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তি দাবি করেন তিনি।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩১ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে