চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ডলারের দাম আরও বাড়ল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-04-2023 09:10:49 am

রেমিট্যান্স ছাড়া অন্য সব খাতেই ডলারের দাম গড়ে এক টাকা করে বাড়ানো হয়েছে। রপ্তানি বিল কেনার দর প্রতি ডলারে ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে।


রোববার থেকে এই দর কার্যকর করা হয়। ফলে আমদানিসহ অন্যান্য খাতেও ডলারের দাম এক টাকা করে বাড়ানো হয়েছে। রোববার এসব খাতে প্রতি ডলার গড়ে ১০৭ টাকা থেকে ১০৮ টাকা করে বিক্রি হয়েছে।


বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা লেনদেনের নিবন্ধন পাওয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) রপ্তানি বিল কেনার ক্ষেত্রে প্রতি ডলারের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করেছে।


এই দর রোববার থেকে কার্যকর হয়েছে। ফলে ব্যাংকগুলো ওই দিন রপ্তানি বিল কিনেছে ১০৫ টাকা করে। আমদানি খাতে ডলার বিক্রির ক্ষেত্রেও দাম বাড়িয়েছে গড়ে এক টাকা। এখন এ খাতে ১০৭ থেকে ১০৮ টাকা করে ডলার বিক্রি হচ্ছে। আগে ছিল ১০৫ থেকে ১০৭ টাকা।


রেমিট্যান্সের ডলার কেনার দর বাফেদা সর্বোচ্চ ১০৭ টাকায় অপরিবর্তিত রেখেছে। তবে অনেক ব্যাংক বাফেদার নির্দেশনা ভঙ্গ করে ১১২ থেকে ১১৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে। তেমনি আমদানিতেও ডলারের দাম কোনো কোনো ব্যাংক ১২০ থেকে ১২২ টাকা করে বিক্রি করছে।


এদিকে নগদ ডলারের দামও বেড়েছে। বেশিরভাগ ব্যাংক এখন নগদ ডলার ১০৮ থেকে ১১০ টাকা করে বিক্রি করছে। তারা ১০৫ থেকে ১০৮ টাকা করে নগদ ডলার কিনছে।

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১২ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে