নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে তিন বাংলাদেশি নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-08-2022 07:56:58 am

সংগৃহীত ছবি

◾ প্রবাস ডেস্ক


সৌদি আরবে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার দুই সহোদরসহ তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে মধ্যপ্রাচ্যের দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের খলিফা বাড়ির আবুল কাশেমের দুই ছেলে ফারুক হোসেন (২৫) ও পারভেজ হোসেন (২০) এবং একই বাড়ির আবুল বাশারের ছেলে সাদ্দাম (২১)। আর আহত হয়েছেন কাশেমের ছোট ভাই সুমন মিয়া (৩৫) ও ভাগ্নে রুবেল হোসেন (২০)। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরন জানান, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সেখানে যান।


তিনি বলেন, ‘ঘটনার দিন দুপুরে তারা পাঁচজন বাজার করতে আল কাসিম শহরের উদ্দেশে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।’ 


নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি সফিউল আলম বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা আমরা করব।’


কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনতে পরিবার দুটিকে সব রকমের সহযোগিতা করা হবে।


আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১০৫৭ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১০৭২ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে