নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

সৌর বিদ্যুৎ কেন্দ্রর ৬’শ একর জমি অধিগ্রহণ বন্ধের দাবি

বরগুনার তালতলীর বরবগী ইউনিয়নের ৫টি গ্রামে মিলেয়ে ৬’শ একর জমিতে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের হয়ে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে জমি বিক্রির জন্য মালিকদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে। তিন ফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৭ মে) বেলা ১১ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের আগাঠাকুর পাড়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ঐ এলাকার প্রায় কয়েক হাজার নারী-পুরুষ আংশগ্রহন করেন। এ সময় এলাকাবাসীল পক্ষে বক্তব্য রাখেন,তালতলী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সী,কৃষক নেতা শাহজাহান টুকু ও শাহীন আলম প্রমুখ।

এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পের জন্য প্রাথমিকভাবে যে জমি নির্বাচন করা হয়েছে। সেগুলো সবই তিন ফসলি। এই ফসলি জমি অধিগ্রহন করে প্রকল্প স্থাপন করলে কৃষির ওপর নির্ভরশীল শিকারীপাড়া,আগাঠাকুর পাড়াসহ ৫টি গ্রামের কয়েক হাজারেরও বেশি মানুষ কর্মহীন হয়ে পড়বেন। গ্রামের অধিকাংশ মানুষ কৃষক হওয়ায় অন্য কোথাও চাকরির সুযোগও নেই। এ জন্য তিন ফসলি কৃষি জমি তারা হারাতে চায় না। প্রধানমন্ত্রী কাছে এলাকাবাসীর দাবি তাদের কৃষি জমি যাতে নষ্ট করা না হয়।

এই সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবিত ৬০০ একর এর ভেতরে ৫৫ শতাংশই তিন ফসলি কৃষিজমি। এ ছাড়া ২৫ শতাং শ বসতভিটা ও বাকি ২০ শতাংশ বাগান ও অন্যান্য স্থাপনা। মাঠের জমিতে সব ধরনের ধান, পাট, গম, আলু, ভুট্টা, বাদাম,ডাল ও বিভিন্ন ধরনের শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ করা হয়। গ্রামের প্রায় শতভাগ বাসিন্দা প্রত্যক্ষভাবে কৃষির ওপর নির্ভর করে জীবন-জীবিকার স্বপ্ন দেখেন। ভূমিহীনরা অন্যের কৃষিজমি বর্গা নিয়ে চাষাবাদ করে সংসার চালান। এই জমি অধিগ্রহণ করা হলে সাধারণ মানুষসহ কৃষক পরিবারগুলো অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। যাতে  তিন ফসলি জমি অধিগ্রহন না করা হয় সে জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের অভিযোগ এই কম্পানীকে জমি অধিগ্রহন করে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ৬’শ একর জমি দখল নিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু প্রভাবশালী লোকজন। কৃষি জমিতে এই প্রকল্প বাস্তবায়ন হলে আগাঠাকুর পাড়া ও শিকারীপাড়া গ্রামের কৃষি জমি বলে কিছুই থাকবে না। 

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ঐ এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য প্রাথমিকভাবে জমি নির্ধারণ করা হয়েছিলো। সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সংশিষ্টদের সাথে স্থানীদের একটি বৈঠক হয়েছে। সেখানে স্থানীয়দের দাবি তিন ফসলি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন যাতে না করা হয়। স্থানীয়দের দাবির  বিষয়টি সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠান আমলে নিবেন আশাকরি।

Tag
আরও খবর



খোলা আকাশের নিচে পাঠদান

১৫২ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে