কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুমিল্লার সংগীতশিল্পী রুনা লায়লা প্রশংসায় ভাসালেন আলাউদ্দীনকে

প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা চ্যানেল আই সেরা কন্ঠের ২০২৩ ফাইনাল লিস্টের বাছাই পর্বে কুমিল্লার ছেলে আলাউদ্দিনকে সেরা কন্ঠের মঞ্চে প্রশংসায় ভাসিয়েছেন।

বিশেষ বিচারক উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি বলেন, যদি সুযোগ হয় আমি তোমার সাথে একটি দ্বৈত কন্ঠে গান করব, এটা শুধু এইচ.এম আলাউদ্দিনের একার গর্ভের বিষয় নয় এ প্রশংসা সারা বাংলার ।

সুরেলা কন্ঠের অধিকারী কুমিল্লার ছেলে এইচ এম আলাউদ্দিন চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতায় শীর্ষ দশ প্রতিযোগীর মধ্যে স্থান করে নিয়েছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগীত শিল্পীএইচ.এম আলাউদ্দিন বলেন, ছোটবেলা থেকেই সংগীত জগতে আসার অনুপ্রেরণা পেয়েছি রুনা লায়লার গাওয়া বাংলা গান মঞ্চের গান, হিন্দি, উর্দু, গান শুনে।

তিনি জানান, ছোট্টবেলায় একটি ফিতার ক্যাসেটে প্রথম রুনা লায়লার গান শোনেন। শুনে শুনে সে গানগুলো চর্চাও করতেন। বলা যায় তখন থেকেই তার প্রতি শ্রদ্ধা তৈরি হয়।

চ্যানেল আই সেরা কন্ঠের ২০২৩ ফাইনা লিস্টের বাছাই পর্বে আমার গান শুনে তিনি বলেন, যদি সুযোগ হয় আমি তোমার সাথে একটি দ্বৈত কন্ঠে গান করব।

তিনি বলেন, প্রিয় শিল্পীর কাছে থেকে এমন কথা শুনে অনেক খুশি হয়েছেন। তার মতো এমন নির্লোভ, নিরহংকারী, দায়িত্বশীল, ভীষণ কেয়ারিং, স্ট্রং পার্সোনালিটির মানুষ খুবই কম দেখেছি।

তিনি বিশ্বজয়ী একজন সংগীতশিল্পী। যার গান নিয়ে বিশেষভাবে বলার মতো আমি কেউ নই। শুধু এতটুকু বলব যে, আমাদের একজন রুনা লায়লা আছেন, এটা আমাদেরই গর্ব।

তিনি চাইলেই অন্য কোনো দেশে প্রতিষ্ঠিত হতে পারতেন। কিন্তু বাংলাদেশকে ভালোবেসে তিনি বাংলাদেশেই রয়ে গেলেন। কত বড় মনের মানুষ তিনি তা তারাই কেবল ভালো বলতে পারবেন যারা রুনা আপাকে খুব কাছে থেকে অনুভব করেছেন।

আরও খবর