অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ



 বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ও কৃষকদের দিন  বদলে কাজ করবে। স্বৈরাচারী  হাসিনা সরকারের সময়ে কৃষকরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত ছিল। এছাড়াও বঞ্চিত ছিল তাদের কষ্টার্জিত ফসলের  নায্য মূল্য থেকেও।   বিগত ১৭ বছরে আপনারা হায়নাদের কারণে ভোটকেন্দ্রে যেতে পারেন নাই, ভোট দিতে পারেন নাই, এবার সুযোগ এসেছে আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের মার্কাকে ভোট দিবেন ইনশাল্লাহ। ১৮এপ্রিল (শুক্রবার) বিকেল ৩টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নন্দীগ্রাম উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যােগে বগুড়া জেলা কৃষক দলের সদস্য ইসকেন্দার মির্জা মিঠুর সভাপতিত্বে ও নন্দীগ্রাম পৌর বিএনপি'র সাবেক সহ-সভাপতি শ্রী সুশান্ত কুমার শান্তর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।


অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বগুড়া জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন। প্রধান বক্তা হিসেবে ছিলেন, বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী, সাধারণ সম্পাদক পাপিয়া আক্তার, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।



 উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে ইসকেন্দার মির্জা মিঠুকে উপজেলা কৃষকদলের সভাপতি, আব্দুল হান্নানকে সেক্রেটারী ও সুশান্ত কুমার শান্তকে পৌর সভাপতি এবং আবু সাঈদ মিলনকে সেক্রেটারি করে নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়েছে।  




 




 

আরও খবর