কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পদ্মাসেতু হয়ে আগামী সেপ্টেম্বর মাসে ভাংগা-ঢাকা রেল চলবে


পদ্মাসেতু হয়ে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চলবে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এবং ফরিদপুরের ভাঙ্গায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের রেলষ্টেশন। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলার  বামনকান্দা রেলষ্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী পরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন, বামনকান্দা রেলষ্টেশনে এখন ৬টি ট্রেনলাইনের কাজ প্রায় শেষের পথে। পরে বাকি আরো ৪টি নতুন রেললাইন নির্মাণ করা হবে। সেই জায়গা রাখা হয়েছে। ঐ নতুন ৪ লাইন দিয়ে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেন চলাচলের করবে । সেপ্টেম্বর মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। এছাড়া বর্তমানে ভাঙ্গা থেকে রাজবাড়ী ট্রেন চলাচল করছে। সেপ্টেম্বরে ট্রেন চালু হলে দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হলো। থেকে ঢাকা  এখানে সর্বমোট মোট ১০টি লাইন তৈরী করা হবে, এতে ভাঙ্গার ট্রেন ষ্টেশনটি আন্তর্জাতিক মানের ষ্টেশন নির্মান করা হবে জানান মন্ত্রী পরিষদ সচিব । 


এ বিষয় পদ্মা রেল প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ জানান, আন্তর্জাতিক মানের রেলষ্টেশন তৈরির কাজ আগামী ৩/৪ মাসের মধ্যে শেষ হবে। এছাড়া ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত রেল লাইনের কাজ প্রায় শেষের পথে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা রয়েছে দ্রুত সমস্ত কাজ শেষ করে রেল চালু করার জন্য।  বামনকান্দা রেলষ্টেশন পরিদর্শনে মন্ত্রী পরিষদ সচিব মোঃ মাহবুব হোসেনের  সাথে আরো উপস্থিত ছিলেন, রেল মন্ত্রালয়ের সচিব মোঃ হুমায়ুন কবির, পদ্মা রেল প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ, কর্নেল ফারুক হোসেন,  ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিমউদ্দিন, এডিশনাল এসপি (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভুইয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম সহ সেনাবাহিনী ও রেলওয়ের উদ্ধোতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, দ্রুত গতিতে ঢাকা--ভাঙ্গা রেল প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, রাত দিন বিরতিহীন ভাবে শ্রমিকেরা কাজ করছেন। 



আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

৩৫৩ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে