কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বানিয়াচংয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কর্মশালা

 হবিগঞ্জের বানিয়াচংয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার(১৪সেপ্টেম্বর)  সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইমাম, মোয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। মাওলানা মোবারক আলীর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মুনিরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ইফার ফিল্ড অফিসার আব্দুল আওয়াল, সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান ও সাবেক উপাধ্যক্ষ কাজী মুফতি আতাউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ তৌহিদ মিয়া ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।

বক্তাগণ বলেন, পবিত্র ইসলাম ধর্ম হচ্ছে আদর্শ ও মানবতার ধর্ম। এ ধর্মে জঙ্গিবাদ, সন্ত্রাস, গুজব ও হঠকারিতার কোন স্থান নেই। সমাজের সম্প্রীতি রক্ষায় সম্মানীত ইমাম ও মোয়াজ্জিন সাহেবদের অবদান অপরিসীম। এ ক্ষেত্রে ধর্মান্ধ গোষ্ঠি বা জাতি থেকে সবাইকে সতর্ক থাকতে আহবান জানানো হয়।

Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে