কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বানিয়াচংয়ে ৫ জুয়াড়ী গ্রেফতার


 বানিয়াচংয়ে  থানা পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জমাধীসহ ৫ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। 


জানা যায়,  বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে  বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)  রাত ১০ টায়   এএসআই রিমন ঘোষ সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন ৮নং খাগাউড়া ইউ/পির গুনই গ্রামে অভিযান পরিচালনা করা হয়।  


এ সময় আসামী ইকবাল হোসেন এর বসত ঘরে দরজা জানালা খোলা রেখে  জুয়া খেলারত অবস্থায়  মৃত আঃ বারিকের পুত্র  ছোবাহান মিয়া (৫৫),মৃত আব্দুল হালিমের পুত্র  সিরাজ মিয়া (৫০),মৃত আঃ ছোবাহান পুত্র  ইকবাল হোসেন (৩৫), রাজা মিয়ার পুত্র  সফর উদ্দিন (৪০) ও  মৃত তারেক আলির পুত্র ফারুক মিয়া (৪২) কে  জুয়া খেলার ৭,৪৭০/-(সাত হাজার চারশত সত্তোর) টাকা এবং ছড়ানো ছিটানো জুয়া খেলার তাস(কার্ড)সহ গ্রেফতার করে থানা পুলিশ।


 বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব গণমাধ্যম কে জানান, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  এছাড়াও থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, জুয়া, চুরি, ডাকাতি নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে