বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসব

বানিয়াচংয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বোরো ধান কর্তনের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ১০ নং সুবিদপুর হাওড়ে ধান কর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। এর আগে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধান কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান বলেন, এ বছর সরকার কৃষকদের ন্যয্য মূল্য দিয়েছে। মাঠ পর্যায় থেকে প্রতিমণ ধান ১৪৪০ টাকায় ক্রয় করবে। কোনো দালাল ধরতে হবে না। শুধু ধান ভালোভাবে রোদে শুকিয়ে দিলেই হবে। সময় কৃষকদের দাবির প্রক্ষিতে সুবিদপুর হাওড়ে গভীর নলকূপ প্রদানের আশ্বাস দেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি উপ-পরিচালক, মো: আক্তারুজ্জামান এর সভপতিত্বে ও মোঃ ফরুক আহমদ এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী আশিষ কুমার দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অলক কুমার চন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরিশ চন্দ্র, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। ইতিমধ্যে বাহিরের জেলার ধান কাটা শ্রমিকরা আসতে শুরু করেছেন যার মধ্যে আড়াই হাজার শ্রমিক পৌছেছেন আরও শ্রমিক আসার কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে। এছাড়া ১৩২ টি কম্বাইন হারভেষ্টার প্রস্তুত রয়েছে। চলতি বোরো মৌসুমে বানিয়াচং উপজেলায় মোট আবাদ‘কৃত জমির পরিমাণ ৩৩ হাজার ৭শ ৫ হেক্টর। ইতিমধ্যে উপজেলা ১৬ % বোরো ধান কর্তন করা হয়েছে। এই বৎসর সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৯শ ৭১ মেঃ টন। কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক পাকা ধান কর্তন করার জন্য কৃষকদেরকে তাগিদ দেওয়া হচ্ছে।
Tag
আরও খবর