কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় কাটাছরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছয়টি মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি এসব মসজিদের ১২ জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল নোমান। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল্লাহ ভূঁইয়া বলেন, কাটাছরা ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে সমাজসেবামূলক ও সংস্কারধর্মী কার্যক্রম অব্যাহত রাখা হবে। সমাজের ইতিবাচক পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন সমাজসেবা বিভাগের সহকারী সেক্রেটারি আমানুল ইসলাম, ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ, বায়তুল মাল সম্পাদক তাজুল ইসলাম খান, পেশাজীবী বিভাগের সভাপতি ডা. রেজাউল করিম চৌধুরী, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জানে আলম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক শামীম ফরহাদ মিতুল, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী একরামুল হক সোহাগসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আহম্মদের রহমান সুমন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাঈম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন আরিফুল ইসলাম। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন সমাজসেবা বিভাগের সভাপতি রসুল আহাম্মদ রনি।

Tag
আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৬ ঘন্টা ৪৩ মিনিট আগে