কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু

 কক্সবাজারের কুতুবদিয়ায় বিশাল শোডাউন, আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে পাঁচ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে নিজ নিজ কার্যালয়ে যোগদান করে করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তাঁরা স্ব-স্ব ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।নবনিযুক্ত পাঁচ প্রশাসক হলেন— আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্রশাসক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আখতার কামাল সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইদ্রিচ খোন্দকার খোকন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা বিএনপি নেতা কামরুল ইসলাম সিকদার, লেমশীখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য মুহাম্মদ আজম এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের প্রশাসক সাবেক চেয়ারম্যান  বিএনপির নেতা  আবদুল হালিম সিকদার।

এর আগে গত ১৬ নভেম্বর ২০২৬(সোমবার)  উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তাঁরা নিজ নিজ নিয়োগপত্র গ্রহণ করেন। 

১৭ নভেম্বর(মঙ্গলবার )  স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন পাঁচ প্রশাসক।

এদিকে,যোগদান উপলক্ষে পাঁচ প্রশাসকই নিজ নিজ এলাকার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শোডাউন করেন। বিশেষ করে লেমশীখালী ইউনিয়ন পরিষদের তরুণ প্রশাসক মুহাম্মদ আজম বিপুলসংখ্যক এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আকর্ষণীয় শোডাউনের মাধ্যমে পরিষদ কার্যালয়ে যোগদান করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


Tag
আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৬ ঘন্টা ৪৩ মিনিট আগে