চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

লাখাইয়ে খাদ্য শস্য সংগ্রহের লটারি অনুষ্ঠিত।

লাখাইয়ে খাদ্য শস্য সংগ্রহের লটারি অনুষ্ঠিত।

 লাখাইয়ে  সরকারি খাদ্য গুদামে  খাদ্য শস্য সংগ্রহ কার্যক্রমের কৃষক পর্যায়ে অনলাইন ভিত্তিক আবেদনের লটারি অনুষ্ঠিত। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং  কমিটির সভা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায়  উপজেলার ৬ টি ইউনিয়ন এর কৃষকদের নিকট থেকে  আমনধান সংগ্রহের লক্ষ্যে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত আবেদনের  লটারি অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, উপজেলা খাদ্য  নিয়ন্ত্রক নজির আহমেদ, লাখাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি,এল,এস,ডি) কামনা দাস,লাখাই ইউনিয়ন এর চেয়ারম্যান  আরিফ আহমেদ রুপম,করাব ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মুড়িয়াউক ইউনিয়ন এর চেয়ারম্যান নোমান সারোয়ার জনি, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, থানা পুলিশের প্রতিনিধি উপপরিদর্শক ( এস,আই) দেবাশীষ তালুকদার। লটারীতে উপজেলার ৭৬ জন কৃষকের নাম তালিকাভুক্ত হয়।এর মধ্যে ক্ষুদ্র কৃষক ৪৩ জন,মাঝারি কৃষক ২৩ জন এবং বড় কৃষক ১০ জন।তালিকাভুক্ত ৭৬ জন কৃষক মোট ২২৮০০০ কেজি বা ৫৭০০ বস্তা ধান সরকার নির্ধারিত মূল্যে খাদ্য শস্য গুদামে সরবরাহ  করতে পারবেন। এছাড়া  লাখাইয়ে একটিমাত্র অটোরাইস মিল থাকায় এটি থেকে সরাসরি চাল সংগ্রহ করা হবে।মেসার্স সাদিয়া অটো রাইস মিল ৫৬৯ মেট্রিক টন সিদ্ধ চাল সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ করবে।লাখাই খাদ্য গুদামের ওসি এল,এস,ডি কামনা দাস জানান লাখাইয়ে ২৩০ মেট্রিক টন ধান ও ৫৬৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

Tag
আরও খবর