কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মণিরামপুর এক রাতে ১৪ দোকান চুরি


মণিরামপুরে পৌরশহরে একরাতে ১৪ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে কুলটিয়া সড়কের গার্মেন্টস পট্টিতে এ ঘটনা ঘটে। প্রতিটি ক্ষেত্রে চোর একই কায়দায় শাটার ভেঙ্গে দোকানে ঢুকেছে।


একরাতে একাধীক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছে ব্যবসায়ীমহল। জানাযায়, সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী চোরচক্র ভোর সাড়ে ৫টার দিকে দোকানগুলোর শাটার ভেঙ্গে নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। এ সময় তাদের মুখ কাপড় বাঁধা ছিল। গারমেন্ট ব্যবসায়ী মোশারফ হোসেন, হারুণ অর রশিদ, রবিউল ইসলাম, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, সাঈদ কবীর পলাশ, আফজাল হোসেন, আব্দুর রহিম, আব্দুল হামিদ ও সেলিম হোসেনের দোকানে এ চুরি সংগঠিত হয়। ব্যবসায়ীরা দাবী করছে, দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকা চুরি হয়েছে। এছাড়া কৃষ্ণ কুন্ডু, রাকিব, নাসিম বিল্লাহ ও আল আমিনের দোকানের শাটার একইভাবে উঁচু করলেও ভিতরে ঢুকতে পারেনি চোররা। নেশ প্রহরী আবু হাশেম জানান, তিনি ফজরের আযানের পর মসজিদে নামাজ পড়ে চলে আসেন। তারপর এ চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।


মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোর সনাক্ত করার চেষ্টা চলছে।

আরও খবর