কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগর থানা পুলিশের অভিযানে জুয়াখেলার অপরাধে ৯ জনসহ মোট ১১ জন আটক

যশোরের অভয়নগর থানা পুলিশের অভিযানে জুয়াখেলার অপরাধে আটক ৯জনসহ ওয়ারেন্ট ভুক্ত ২ জনসহ ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর ভাটপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মখলেচুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলা মরিচা বাজারে অভিযান চালিয়ে জুয়াখেলার অপরাধে ৯ জনকে গ্রেফতার করেন।

এছাড়াও থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ২জন আসামিকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি হল, নড়াইল জেলার সদর উপজেলার চাকই গ্রামের গোলাম রাব্বানী মোল্লার ছেলে সচ্ছ মোল্লা(২১), গনি মোল্লার ছেলে মোতালেব মোল্লা(২২),হাসেম মোড়লের ছেলে ইয়ামিন মোড়ল(২৫), মাসুদ মল্লিকের ছেলে আনারুল মল্লিক(২৪), গনি মোল্লার ছেলে সোয়াদ মল্লিক(২৫), আকবর মল্লিকের ছেলে আবির হোসেন(২২), আবু তালেব শেখের ছেলে সজিব শেখ(২৫), সালাম মল্লিকের ছেলে বাবলু মল্লিক(২৪), ও অভয়নগর উপজেলার ভবানীপুর গ্রামের ইজাহার মল্লিকের ছেলে আল আমিন মল্লিক(২২)। এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত আসামি হল, উপজেলার বনগ্রাম গ্রামের মৃত- অনীল সমাজ পতির ছেলে সত্যেন সমাজ পতি(৪৫), ও বিষ্ণু সমাজপতি।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, জুয়াখেলার অপরাধে আটক ৯ আসামির বিরুদ্ধে ১৯৬৭ সনের জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে, এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত ২ জনসহ মোট ১১জন আসামিকে ২৪জুন শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর