জয়পুরহাট শহরের চিনিকল সড়কে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সংলগ্ন মঙ্গলবার দুপুরে গরুবাহী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ৫ জন আহত হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয়।
আহতরা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোবরচাপা ও ধামইরহাট উপজেলার ইসবপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০/১২ জন গরু ব্যবসায়ী পাঁচবিবি থেকে গরু কিনে ভটভটিযোগে বদলগাছীর নিজ বাড়িতে ফেরার পথে উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরেই উল্টে গেলে ৫ জন আহত হয়।
জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
৬ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৫ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে