কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নিয়ামতপুরে ছিনতাই হওয়া ২৫০ বস্তা ধান উদ্ধার, আটক-১

নিয়ামতপুরে ছিনতাই হওয়া ২৫০ বস্তা  ধান উদ্ধার, আটক-১  

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধ:  নওগাঁর নিয়ামতপুর থেকে ২৫০ বস্তা ধান ছিনতায়ের ঘটনায় ধানসহ ট্রাকের হেলপারকে আটক করেছে  পুলিশ ।গত বৃহস্পতিবার রাতে বগুড়া জেলার শেরপুর উপজেলার চান্দাইঘোনা গ্রামে অভিযান চালিয়ে ট্রাকের হেলপার হাবিবুর রহমানকে আটক করা হয়। এজাহার সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি বগুড়া জেলার শেরপুর উপজেলার চান্দাইঘোনা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ধৃত আসামীর দেওয়া তথ্য মতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা এলাকা হতে ২৫০ বস্তা ধান উদ্ধার করা হয়।  জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হকের নির্দেশনায় মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমানের তত্বাবধানে নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এসআই শাহাদাত হোসেন সহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে, হেলপারকে আটক ও ২৫০ বস্তা ধান উদ্ধার করা হয়।

 নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান আসাদ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মসাতকৃত ২৫০ বস্তা ধান, মোট ৫০০ মনধান  উদ্ধার ও হেলপারকে আটক করা হয়।  আটককৃত ব্যক্তিকে আদালতে  প্রেরণ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag
আরও খবর






পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬

৩৬ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে