কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে এবং গ্রেফতারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের শফিকুল ইসলাম ও আলোকিত বাংলাদেশের পারভেজের উপর মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ বাহিনীর সন্ত্রাসীদের হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। বিক্ষুব্ধ ৩শ’ সাংবাদিক কয়েক’শ জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসুচী পালন করা হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচীর আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। 

কর্মসূচীতে বক্তারা বলেন, কাইল্লা মাসুদ রূপগঞ্জের ত্রাস। তার রয়েছে বিশাল অস্ত্রধারী বাহিনী। সে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি জবরদখল থেকে শুরু করে হেন অপকর্ম নেই যা এ বাহিনী করে না। ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে গোটা উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এ বাহিনী। তার কার্যক্রমে স্থানীয় বিএনপি ক্ষুব্ধ। কাইল্লা মাসুদ ও তার বাহিনীকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচীর আলটিমেটাম দিয়েছেন। 

রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্যে রাখেন, দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন,  কলামিস্ট ফোরামের মহাসচিব ও দৈনিক জনকন্ঠের সাংবাদিক মীর আব্দুল আলীম, ইত্তেফাকের  সাংবাদিক এম এ মোমেন, বাংলাভিশন ও ইনকিলাবের খলিল সিকদার, মাইটিভির মকবুল হোসেন, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালেরকন্ঠের রাসেল আহমেদ, সংবাদের আড়াইহাজারের সাংবাদিক হারাধন চন্দ্র দে, নয়াদিগন্তের শফিকুল ইসলাম মামুন, জিটিভির আশিকুর রহমান হান্নান, যমুনা টিভির জয়নাল আবেদিন জয়, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, যুগান্তরের মাহবুব মনি, রাসেল মাহমুদ, বাংলাদেশের খবরের ইমদাদুল হক দুলাল, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, জাগো নিউজের নাজমুল হুদা, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দেশ রুপান্তরের আতাউর রহমান সানিসহ আরো অনেকে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচীতে রূপগঞ্জসহ পার্শবর্তী আড়াইহাজার ও ডেমরা-ঢাকা প্রেসক্লাবের সাংবাদিকসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কয়েক’শ এলাকাবাসী অংশগ্রহন করেন।  

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তারা আমাদের দলের সাথে সম্পৃক্ত না। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা আমাদের সমাজের অংশ। এটা মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হউক তাদের বিচার ও শাস্তি কামনা করছি। 

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, আমরা সাংবাদিকদের ব্যাপারে আমরা আন্তরিক। অভিযান চলমান রয়েছে, আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

Tag
আরও খবর