মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

আশরাফুজ্জামান আশু-কে নবজীবন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

আশরাফুজ্জামান আশু-কে নবজীবন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা


সাতক্ষীরা-২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা সাতক্ষীরা নবজীবন পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫টায় শহরের মাস্টারপাড়ায় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর নির্বাচনী কার্যালয়ে নব জীবন পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় নব জীবন এর নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান সহ অন্যান্ন কর্মকর্তারা সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন নব জীবন এর মানব সম্পাদক অফিসার ফারুখ আহমেদ সজীব, মাক্রোফাইনান্স কো-ডিনেটর সেলিম হোসেন, প্রগ্রাম কো-ডিনেটর/ ম্যানেজার মোস্তফা নাহিদ হাসান মল্লিক, প্রকল্প ম্যানেজার অছিউল আলম, প্রগ্রাম অফিসার অহেদুজ্জামান খান, তসনীমুর রহমান ববি সহ নব জীবনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।


সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরা নব জীবন একটি ভালো প্রতিষ্ঠান। সমাজে নব জীবনের সুনাম রয়েছে। এখানে ভালো মানুষ রয়েছে বলে সুন্দর ভাবে কার্যক্রম চলছে। এখানে দুষ্টুলোক ঢুকে গেলে প্রতিষ্ঠানটি ভালো থাকতো না। তিনি আরো বলেন, নব জীবন ইনস্টিটিউটে শিক্ষার মান খুবই ভালো।


তবে সাতক্ষীরার রসুলপুর, নবারুণস্কুল, দাঁতভাঙা কলেজ, কাথন্দা মাদ্রাসা, চাঁদপুর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেলেঙ্কারী ও করুণ চিত্র। এছাড়া ভোমরা স্থলবন্দর, চেম্বার অব কমার্স, জেলা সাংস্কৃতিক পরিষদ, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভঙ্গুর হয়ে গেছে। সমাজে অন্যায়, অবিচারে ছেয়ে গেছে। সমাজ থেকে অনিয়ম, দুর্নীতি দূর করে সুন্দর সমাজ গড়তে হবে। সে জন্য আমি সকলকের প্রতি আহবান রাখবো সুন্দর সাতক্ষীরা গড়তে আপনারা আমার পাশে থাকবেন।

Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে