মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন প্রতিক পেলেন

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন প্রতিক পেলেন

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের সাতীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে।

মঙ্গলবার(২৩ এপ্রিল) বেলা ১২ টায় সাতীরা জেলা নির্বাচন অফিসের সম্মেলন ক  জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ আতিকুল ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
প্রথম ধাপের সাতীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন মোট ১৮ জন প্রার্থী। উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

 জামায়াত ও বিএনপি উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে বর্তমানে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রতিক পেলেন চেয়ারম্যান পদে- শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ (আনারস) প্রতিক , উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল (হেলিকপ্টার) প্রতীক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন।
 
ভাইস চেয়ারম্যান পদে- বাংলাদেশ মতুয়াা মহাসঙ্ঘের সাতীরা জেলা সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক কৃষ্ণানন্দ মুখার্জী(টিয়া পাখি) প্রতীক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর চন্দ্র মন্ডল (চশমা) প্রতীক, সাবেক ছাত্রলীগনেতা মোঃ নাজমুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন  (মাইক) প্রতীক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়ারদারের ছেলে বিধান কুমার জোয়ারদার (উড়োজাহাজ) প্রতীক, সুকন্ঠ আউলিয়া (তালা) প্রতীক, মোঃ রেজাউল করিম (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক ও মোঃ সিকান্দার আবু জাফর (বই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন ।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মিসেস খালেদা আইয়ুব ডলি (হাঁস) প্রতীক ও উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি প্রতিমা রানী হালদার (কলস)প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন।

 আগামী ৮ই মে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। প্রতীক পাওয়ার পর উপজেলাতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে এবং ভোট উৎসবে পরিণত হয়।

ছবি- শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ছবি।



Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে