মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

মাছ ধারায় নিষেধাজ্ঞা,আশাশুনির জেলেরা চান বিকল্প কর্মসংস্থান।

সমুদ্রে সব ধরনের মাছ ধরার চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে আশাশুনির বিভিন্ন এলাকার জেলে পল্লীতে দেখা দিয়েছে অলসতা।বিকল্লপ কর্মসংস্থান না থাকায় অলস সময় কাটছে তাদের। নিষেধাজ্ঞা চলাকালে বাড়তি আয়ের জন্য কর্মসংস্থানের দাবি জানিয়েছেন তারা।সরেজমিনে দেখা যায় উপজেলার বুধহাটা,কুল্যা, দরগাপুর,কাদাকাটি,খরিয়াটি,প্রতাপনগর,খাজরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েকশত জেলে পরিবার অলস সময় কাটাচ্ছে।সরকারি খাদ্য সহয়াতা দেওয়া হলেলও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ কারনে জেলেরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা চান। জেলেদের ভাষ্য মতে সারা বছর মহাজনদের কাছথেকে লাখ লাখ টাকা দাদন নিয়ে সাগরে মাছ ধরতে হয়।আড়তে মাছের টাকা দিয়ে মহাজনদের দাদনের টাকা সহবড় অংকের সুদ দিতে হয়।বাকী টাকা দিয়ে সারা বছর সংসার চালাতে হিমশিম খেতে হয়।প্রাকৃতিক দুর্যোগও খারাপ আবহাওয়ার জন্য মাছ না পেলে মহাজনদের কাছ থেকে টাকা নিয়ে ও কখনো স্ত্রীর গহনা বন্ধক রেখে চলতে হয়। বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া গ্রামের সাগর নির্ভরশীল জেলেরা বলেন ,কানো কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ বন্যা, জলোচ্ছ্বাস প্রতিকূলতায় মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হয় তাদের। বছরের বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই মহাজনদের সুদের টাকার বেড়াজালে আটকে যেতে হয় এসব জেলেদের। নিতাই বলেন,অবকাশকালীন সময়ে বিকল্প কর্মসংস্থানের জন্য সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ব্যবস্থার মাধ্যমে যা থেকে নিজ বাড়িতে হাঁস-মুরগি পালন, পুকুরে মাছ চাষ ও আধুনিক প্রযুক্তিতে সবজি উৎপাদন করে এ জেলে পেশার মানুষের সংসারের চাকা সচল করা সম্ভব। পাশাপাশি খাদ্য সহায়তা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তারা।নিমাই পরামান্য বলেন, মাছ ধরা বন্ধ থাকা কালে সরকারি ভাবে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে চাল পাই।এ সামন্য চাল নিয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর।দ্রব্যমূল্যে ও উদ্ধগতির কারনে সংসার চালানো আরো কষ্টকর হয়ে পড়েছে।আশাশুনি উপজেলা মৎস্য কর্ম কর্তা বলেন,মানবিক দিক বিবেচনা করে বিষয়টি উদ্ধর্ত্তন কর্মকর্তাদের জনানো হবে।

Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে