মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

বছর বছর নদী ভাঙন,প্রাকৃতিক বিপর্যয়,ঋন নিয়ে হেনস্তা আশাশুনিতে দরিদ্র ও ভূমিহীন বাড়ছে।

আশাশুনি উপজেলায় দিনে দিনে বাড়ছে ভূমিহীন কৃষকের সংখ্যা।বছর বছর নদী ভাঙন ,প্রাকৃতিক বিপর্যয়,শিল্পায়নের অভাব,পর্যন্ত পরিমান ব্যাংক লোন না পাওয়া,সুদে মহাজনদের অত্যাচার,এনজিও গুলো মানবিক না হওয়া, সর্বোপরি অপরিকল্পিত চিংড়ী চাষের কারনে সৃষ্টি হয়েছে এ অবস্থার।সুন্দরবনের পাদদেশে অবস্থিত সাতক্ষীরা জেলার একটি উপজেলা আশাশুনি।আশাশুনি উপজেলা ১১ টি ইউনিয়ন ১৪৩ টি মৌজার ২৩৭ টি গ্রামের লোক সংখ্যা প্রায় তিন লাখ।এর ৮৫ ভাগ মানুষই কৃষিনির্ভর।মাত্র কয়েক বছর আগেও এ উপজেলার সর্বত্র ধান,পাট,আখসহ উৎপাদন হত প্রচুর পরিমান ফসল।এখন ধানের জায়গা দখল করেছে অপরিকল্পিত চিংড়ী চাষ।খাদ্যাভাবে গরু নেই কৃষক কিংবা গেরস্থের গোয়ালে।বর্তমানে পাট সহ অন্যান্য ফসল চাষ করে কৃষকের উৎপাদন খরচ উঠছে না। ফলে কৃষকরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলছে।আশাশুনির বিভিন্ন এলকা দিয়ে প্রবাহিত নদী গুলোর ভাঙ্গনে প্রতিবছর শত শত একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ।এক সময় সর্বশান্ত হয়ে ফুটপতে অথবা বস্তিবাসি হতে বাধ্য হয় অনেকে।অপর দিকে খরা,অনাবৃষ্টি,অতিবৃষ্টি,ঝড়,টর্নেডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারনে কৃসকরা ফসল মার খাচ্ছে॥উপজেলার শতকরা ৬০ ভাগ কৃষকের কোন গবাদিপশু নেই।হালের বলদ নেই শতকরা ৭৫ ভাগ কৃষকের।ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জমিতে হালচাষ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।এমনকি আর্থিক সংকটে ধানবীজ সংগ্রহ,কীট নাশক ও সার সংগ্রহ করা দুরহ হয়ে দাঁড়িয়েছে।সেচ বাবদ অর্থ ব্যয় কৃষকদের জীবনে দেখা দেয় বোঝা হিসাবে।ব্যাংকিং লেনদেনের কারনে উপজেলার বহু কৃষক পরিনত হয়েছে নিঃস্ব আর ভূমিহীন।হয়রানির শিকার সহ সহজ শর্তে ব্যাংকিং লোন না পেয়ে কৃষকরা বাধ্য হয়ে গ্রামের মহাজনদের কাছে।মহাজনরা চড়া সুদে লোন- দেওয়ার নামে সহজ সরল কৃষকদের কাছ থেকে সাদা কাগজে টিপ ও স্বাক্ষর করে রাখে।সময় মতো লোন পরিশোধ করতে না পারলে এক সময় জমি হয়ে যায় মহাজনের।এ সব থেকে পিছিয়ে নেই মাঠ পর্যায়ে কাজ করা এনজিও এবং হঠাৎ করে গড়ে উঠা সমবায় সমিতি । জনসাধারন অনেকে এস  সমিতিকে পকেট সমিতি নামে অভিহিত করেন।আশাশুনির ১১ টি ইউনিয়নের ধানের জমিতে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ভাবে চিংড়ী চাষ হয়ে আসছে।ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা জমিতে চিংড়ী চাষ করতে না চাইলেও জোড় করে চিংড়ী চাষীরা জোর করে লবন পানি তুলে চিংড়ী চাষ করছে।ফলে কৃষকরা হয়ে পড়ছে বেকার ঋনগ্রস্ত।বাধ্য হচ্ছে বিক্রি করতে তাদের জমি।এ ভাবে প্রান্তিক কৃষকরা পরিনত হচ্ছে ভূমিহীন কৃষকে।এছাড়াও আশাশুনিতে বিকল্প কোন কর্ম সংস্থানের সুযোগ না থাকায় সুষ্টি হচ্ছে শিক্ষিত ও অশিক্ষিত বেকার।

Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে