মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার

কাদাকাটিতে শত্রুতা করে যাতায়াতের পথ বন্ধ

আশাশুনি উপজেলার কাদাকাটিতে পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘ ৩০ বছরের যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগে জানাগেছে, কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি গ্রামে তারাপদ সরকারের ছেলে গোবিন্দ সরকার, বিষ্ণুপদ সরকারের ছেলে জামিনী সরকার, একই এলাকার প্রবীর সরকার, কিংকর সরকার, নিরাপদ সরকার ও পংকজ সরকার জোকসাজস করে গত শুক্রবার সকাল ৮ টার দিকে গ্রামের  প্রায় ২০ টি পরিবারের যাতায়াতের পথ বন্দ করে দেয়। ফলে পরিবারের সদস্যরা এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে্। আটকে পড়া মানুষগুলো যাতয়াতের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে। 
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার দীপের কাছে অভিযোগ করলে এ দিন বেলা ১২.৩০ টার দিকে চেয়ারম্যানের পক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পথ বন্ধের বিষয়টি নিয়ে বসাবসি করেন। এসময় গোবিন্দ সরকার গংদের কাছে জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ তাদের উপর গোবিন্দ সরকার গং চড়াও হয় বলে জানান স্থানীয়রা। মানুষের দীর্ঘদিনের চলাচলের পথটি অবমুক্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেন আশু হস্তক্ষেপ কামনা করেছেন পূর্ব গ্রামের সর্বস্তরের মানুষ।
Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে